1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি বিদায় ও নবীন বরণ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আখতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়কের প্রতিনিধি মেজর জাকারিয়া জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণি, লংগদু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বরজিৎ দেবনাথ, বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফোরকান আহমদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট