1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী লঞ্চে উদ্ধার হওয়া এক কন্যাশিশুর পরিচয় ২৪ ঘণ্টা পরও শনাক্ত হয়নি। পরে শিশুটিকে সদরঘাট নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ‘এমভি বন্ধন-৫’। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে পৌঁছালে এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা হিসেবে পরিচয় দেন।

কিছুক্ষণ পর তিনি আশপাশের যাত্রীদের কাছে শিশুটির দেখাশোনার অনুরোধ করে বলেন, শিশুটির মা ঘাটে আছেন—তাকে নিয়ে আসবেন। এরপর তিনি লঞ্চ থেকে নেমে যান। তবে লঞ্চ পুনরায় যাত্রা শুরু করলেও ওই ব্যক্তি আর ফিরে আসেননি।

পরবর্তীতে শিশুটি কান্না শুরু করলে যাত্রীদের সন্দেহ হয় এবং বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে নিরাপদে নিজেদের তত্ত্বাবধানে রাখে।

লঞ্চের সিনিয়র স্টাফ মোহাম্মদ আল-আমিন জানান, শিশুটির ছবি ও তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলেও এখন পর্যন্ত তার কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শিশুটিকে ঢাকার সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার পরিবারের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
পুলিশ জানায়, শিশুটির প্রকৃত পরিচয় উদঘাটন এবং ঘটনার পেছনের কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট