1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মো. শেখ ফরিদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাত সাড়ে ১২টার দিকে কলঘাট বাজার সংলগ্ন সুদূরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন বেইস ভোলার একটি বিশেষ টহল দল বুধবার গভীর রাতে উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুদূরচর এলাকা থেকে প্রায় ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ মো. শেখ ফরিদকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত শেখ ফরিদ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূরচর গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
অভিযান শেষে আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ বিষয়ে বলেন, **”মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”**
উল্লেখ্য, ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলোতে প্রায়ই মাদক চক্রের আনাগোনার খবর পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতির ফলে এসব এলাকায় মাদক নিয়ন্ত্রণে সুফল মিলবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট