1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, পরিবেশগত উদ্বেগ বাড়ছে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালির কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ধারাবাহিক মৃত্যু উপকূলীয় জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল প্রথম কচ্ছপটি শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের অবহিত করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে মানুষের ভিড় জমে।

পরিবেশ সচেতন মহলের মতে, অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ আন্তর্জাতিকভাবে সংরক্ষণের আওতাভুক্ত প্রাণী। এ ধরনের সামুদ্রিক প্রাণীর অস্বাভাবিক মৃত্যু জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এ ধরনের মৃত্যুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, “বারবার সামুদ্রিক প্রাণীর এভাবে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।”

বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে উপকূলীয় নজরদারি জোরদার করা হবে।

পরবর্তীতে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটি স্বাস্থ্যসম্মত উপায়ে মাটি চাপা দেন।

উল্লেখ্য, বাংলাদেশের উপকূলীয় এলাকা অলিভ রিডলি কচ্ছপের অন্যতম প্রজনন ও বিচরণ ক্ষেত্র। প্রতি বছর শীতকালে এ প্রজাতির কচ্ছপ বঙ্গোপসাগরে ডিম পাড়তে আসে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর তালিকায় অলিভ রিডলি কচ্ছপকে ‘অরক্ষিত’ (Vulnerable) প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিবেশবিদরা মনে করছেন, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ জাল ব্যবহার রোধে কঠোর নজরদারি অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট