1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

গলাচিপায় জমি বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত আরেক চাচাতো ভাই

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

পটুয়াখালির গলাচিপায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহীদুল্লাহ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই দুলাল মোল্লাকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই দিন বিকেলে কাচারিকান্দা বাজারে ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কার্যালয়ে জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসায় সালিশ বসে। সালিশে নিহত শহীদুল্লাহ মোল্লা, অভিযুক্ত দুলাল মোল্লা এবং তার পিতা কাঞ্চন মোল্লা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে শহীদুল্লাহ মোল্লা দুলালের পিতার পক্ষে কথা বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।

সালিশ শেষে রাতে বাড়ি ফেরার পর ক্ষিপ্ত হয়ে দুলাল মোল্লা ঘর থেকে ছুরি নিয়ে দরজার সামনে অবস্থান নেন। এ সময় শহীদুল্লাহ মোল্লা বাড়িতে প্রবেশ করলে তাকে পেছন থেকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি গলাচিপা থানা হেফাজতে রয়েছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, উপকূলীয় জেলা পটুয়াখালির গলাচিপা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ থেকে সহিংসতার ঘটনা নতুন নয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ এমন ঘটনা রোধে সালিশি বৈঠক ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট