1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬টি অবৈধ বেহুন্দি জাল ও ট্রলিং বোট জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালির মহিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বেহুন্দি জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি বিশেষ দল পটুয়াখালির মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৬টি বেহুন্দি জাল, একটি আর্টিসানাল ট্রলিং বোট ও জব্দকৃত সামুদ্রিক মাছ আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, বেহুন্দি জাল মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজননে নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশে এই ধরনের জাল ব্যবহার মৎস্য আইন ও বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ।

জব্দকৃত ট্রলিং বোট, মাছ ও জালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার রোধে কোস্ট গার্ড নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে পটুয়াখালি, বরগুনা ও ভোলাসহ বিভিন্ন উপকূলীয় জেলায় একাধিক অভিযানে অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট