1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ

অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে উৎসবের প্রস্তুতি সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

পবিত্র অক্ষয় তৃতীয়া উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ধর্মীয় উৎসব আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্দির ও সেবাশ্রম সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে ধর্মীয় কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী পূজা-অর্চনা, নামকীর্তন, ভক্তিমূলক সংগীত, ধর্মীয় আলোচনা, পবিত্র গঙ্গাস্নান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত-অনুরাগী ও তীর্থযাত্রীদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে কুয়াকাটা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগত ভক্তদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

ধর্মীয় এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ভক্ত ও দর্শনার্থীদের সময়মতো উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যেখানে পূজা ও গঙ্গাস্নানের মাধ্যমে পুণ্যলাভের প্রত্যাশা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট