1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

ট্রাক থেকে মাছ ডাকাতি মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় ট্রাক থেকে মাছ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গলাচিপা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোটবাইসদিয়া গ্রামের মো. মেজাহেরের ছেলে মো. সোহেল এবং মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা সালাহউদ্দিন।

দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন জানান, গত ৩ মার্চ গভীর রাতে দশমিনা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাছবাহী ট্রাকের গতিরোধ করে ডাকাতরা। উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ট্রাকে থাকা ১১ ককসেট মাঝারি ও বড় আকারের ইলিশ এবং ১৫ ককসেট চিংড়ি মাছ অন্য একটি ট্রাকে তুলে নেয় ডাকাতরা। পাশাপাশি ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে তাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর মাছের মালিক বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি হিসেবে মো. সোহেল এবং দ্বিতীয় আসামি হিসেবে সালাহউদ্দিনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে গলাচিপা উপজেলার হরিদাপুর ফেরিঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দশমিনা থানায় নিয়ে আসা হয়।

মামলার বাদী দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অভিযুক্তরা পূর্বেও অনুরূপ অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট