1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সংরক্ষিত আসন নীলফামারী -৩ মনোনয়ন ফরম জমা দিলেন ইফ্ফাত আরা জান্নাত দিশা

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ইফ্ফাত আরা জান্নাত দিশা। তিনি নীলফামারী-৩ (জলঢাকা) এলাকা থেকে সংরক্ষিত আসনের বিপরীতে এ মনোনয়নপত্র জমা দেন।
শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র।
ইফ্ফাত আরা জান্নাত দিশা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সহধর্মিণী।

দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন। এখন দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে চূড়ান্ত মনোনয়ন।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়ন ঘিরে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট