1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: আন্দালিব রহমান পার্থ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘জুলাই সনদের প্রতিটি দফার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা জুলাই সনদ মানি এবং সংবিধানকেও সম্মান করি।’

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি বক্তব্য দেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদকে ঘিরে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যাতে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। ‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি সৃষ্টি করছে—আমরা নাকি এটি মানি না বা প্রতারণা করছি। “প্রতারণা” শব্দটি অত্যন্ত শক্তিশালী; এ ধরনের বক্তব্য থেকে তাদের সরে আসা উচিত,’—যোগ করেন তিনি।

এর আগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাজিউর রহমান মঞ্জুর পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা বিএনপি, বিজেপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট