1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে বেহুন্দী জালসহ ট্রলিং বোট জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দী জালসহ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের সদস্যরা মহিপুর থানাধীন সুগন্ধা মার্কেট সংলগ্ন শিববাড়িয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ট্রলিং বোট ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বেহুন্দী জাল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ জালের মাধ্যমে মাছের পোনা, ডিমসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট