1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবায় জোর

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে দিবসটির মূল কর্মসূচি শুরু হয়।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য এবং বৈশ্বিক স্বাস্থ্য অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহিদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম নাহিদ আল রাকিব এবং বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. বুলবুল পারভীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন, জেলা যক্ষ্মা কর্মসূচি ব্যবস্থাপক মো. আব্বাস আলী ও এরিয়া ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস। সভায় আরও অংশ নেন ডা. মো. জিয়াউর রহমান, ডা. আশিক হাসান ও মোহাম্মদ শাহজালালসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন নাগরিকেরা।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান বলেন, ২০২৬ সালের প্রতিপাদ্য ‘Together for Health: Stand with Science’ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপকূলীয় জেলা হিসেবে পটুয়াখালীতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি এবং অসংক্রামক রোগ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

আলোচনা সভায় বক্তারা অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ প্রতিরোধে ‘ওয়ান হেলথ’ ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসাধারণের মধ্যে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তৌফিকুল রহমান রাকিব। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট