1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
জিজেইউএসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভোলায় জামায়াতের নারী কর্মীর জামিন ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন বরিশাল বিভাগে হামের হটস্পট বরগুনা: তিন শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক ভোলায় পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মালিককে জরিমানা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি ব্যাচের শিক্ষার্থী তানভীর কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভোলায় নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, মুক্তির দাবি ভাঙ্গা–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জোরালো

জিজেইউএসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ইলিশা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং স্বাস্থ্যবিষয়ক বার্তা প্রচার।
ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণের সচেতনতা বাড়ানো অপরিহার্য। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীর জ্ঞান বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এতে সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি সদস্য, কারিগরি কর্মকর্তা ও সহকারী কারিগরি কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সংশ্লিষ্ট সিএনএসপিরা।
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট