1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

ভোলায় পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মালিককে জরিমানা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

ভোলায় অবৈধভাবে পরিবহনের সময় চার হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় তেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার। আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় জব্দ করা তেলের মালিক মামুন মিঝিকে এ জরিমানা করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, বরিশাল থেকে একটি ট্রলারে করে শ্রীপুর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ভোলা কোস্টগার্ডের একটি দল শ্রীপুর এলাকায় ট্রলারটি আটক করে এবং তেল জব্দ করে।

জব্দ করা ট্রলার থেকে ২০ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় চার হাজার লিটার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উপকূলীয় এলাকায় জ্বালানি তেলের অবৈধ পরিবহন ও পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট