1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল বিভাগে হামের হটস্পট বরগুনা: তিন শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক ভোলায় পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মালিককে জরিমানা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি ব্যাচের শিক্ষার্থী তানভীর কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভোলায় নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, মুক্তির দাবি ভাঙ্গা–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জোরালো পাজেরো জিপে রেণুপোনা পাচার: পটুয়াখালীতে ১ লাখ ৪০ হাজার রেণু উদ্ধার, আটক ২ কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ৪ মাদক কারবারি আটক কলাপাড়ায় জেলেদের জন্য বিশেষ ব্যবস্থায় ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ম জাতীয় পে-স্কেল অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
সোমবার (৬ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি মু. শাহাবুদ্দিন মুন্সীর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণার পর প্রায় এক দশকের বেশি সময় পার হলেও এখনো ৯ম পে-স্কেল বাস্তবায়ন হয়নি। এ সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিক চাপে পড়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে-স্কেল ঘোষণার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং কর্মস্পৃহা ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করা জরুরি। ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রীয় সেবার মান উন্নত হবে বলেও এতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর মাধ্যমে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সংগঠনের নেতারা দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই দাবিতে স্মারকলিপি প্রদানসহ কর্মসূচি পালন করছেন, যা জাতীয়ভাবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিকে জোরালো করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট