1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ৪ মাদক কারবারি আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার বিকেলে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসিন্দা মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫)। এছাড়া লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহ আলম (২০) ও মোছা. শারমিন বেগম (১৯) রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে তাদের হেফাজত থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট