1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
জিজেইউএসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভোলায় জামায়াতের নারী কর্মীর জামিন ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন বরিশাল বিভাগে হামের হটস্পট বরগুনা: তিন শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক ভোলায় পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মালিককে জরিমানা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি ব্যাচের শিক্ষার্থী তানভীর কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভোলায় নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, মুক্তির দাবি ভাঙ্গা–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জোরালো

ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন “Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice” উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার (০৫ এপ্রিল ২০২৬) ভোলা সদর উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরানগঞ্জ শাখার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, Resource Efficient and Cleaner Production (RECP) অনুশীলন, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বি, এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মো. মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষকরা বলেন, RECP অনুশীলন পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপস্থিত উদ্যোক্তারা জানান, এ প্রশিক্ষণ থেকে তারা তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্যবস্থাপনা কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানায়, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট