1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড ভোলায় স্ত্রী হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩ বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার আগামীকাল পটুয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন, আজ ভেন্যু পরিদর্শন বাউফলে টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, একই স্থানে দুই নামে প্রকল্প বাস্তবায়নের দাবি কলাপাড়ায় জমি বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পায়রা ও লোহালিয়ায় ইলিশের তীব্র সংকট, হতাশ দুমকির জেলেরা পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪২৮

ভোলায় করজে হাসানা সংগঠনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত, টি-শার্ট বিতরণ ও নতুন সদস্য গ্রহণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ভোলা জেলায় হযরত শাহজালাল (র.) এর ভক্ত ও আশিকান সংগঠনের অধীন করজে হাসানা সংগঠনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে টি-শার্ট বিতরণ এবং নতুন সদস্য গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহজালাল মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফর মাঝি, যিনি দরবারে হযরত শাহজালাল (র.) সিলেটের অন্যতম সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর এলজিইডির উপসহকারী খাদ্য পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ ফারুক মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মোঃ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহপরান জিহান, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আমিনুল ইসলাম (শাহজাদা), প্রচার সম্পাদক মোঃ মোশারফ, সভাপতি ও সংগঠন কার্যক্রম পরিচালনাকারী মোহাম্মদ মুসলেউদ্দিন এবং লোন সুপারিশদাতা মোঃ ফারুক মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শরীয়ত মোতাবেক সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হবে। তারা সংগঠনের শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
এ সময় বক্তারা ভোলার সাবেক মন্ত্রী মোহাম্মদ মোশারফ হোসেন শাহজাহানের স্মৃতিচারণ করেন এবং তার প্রতিষ্ঠিত বন্ধুজন সংগঠনের কথাও উল্লেখ করেন। তারা তার দেখানো পথে চলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রম দীর্ঘস্থায়ী ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি মাসে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব সকল সদস্যের সামনে উপস্থাপন করা হবে এবং স্বচ্ছতা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট