1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

বাউফলে তরমুজ ক্ষেতের বিরোধে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ ক্ষেতকে কেন্দ্র করে চাঁদা দাবি ও জমি বিরোধের জেরে সংঘর্ষের পর গণপিটুনিতে উজ্জ্বল কর্মকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কৃষকসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তরমুজ চাষি ফিরোজ গাজীর চাষকৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মিজানুর রহমানের সঙ্গে। অভিযোগ রয়েছে, ওই জমিকে নিজেদের দাবি করে ফিরোজের কাছে প্রায় ২ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।
ঘটনার দিন বিকেলে ফিরোজ তার ক্ষেত থেকে তরমুজ কাটতে গেলে মিজানুর রহমানের নেতৃত্বে ৭-১০ জনের একটি দল সেখানে গিয়ে বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে ফিরোজকে মারধর করা হলে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে বিক্ষুব্ধ জনতা হামলাকারীদের মধ্যে উজ্জ্বল কর্মকার, মিজানুর রহমান ও শামীমকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল কর্মকারকে মৃত ঘোষণা করা হয়।
আহত তরমুজ চাষি ফিরোজ গাজী ও শামীমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান দাবি করেন, জমি নিয়ে বিরোধ ছিল এবং বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তরমুজ কাটতে নিষেধ করা হয়েছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট