1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির একটি ভাড়া করা কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।সোমবার (৩০ মার্চ) গভীর রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘হাফিজ ইব্রাহিম সমাজসেবা পরিষদ’ নামে বিএনপির ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, ব্যানার-পোস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট