1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
জ্বালানির দামে লাগাম টানতে এক মাসের জন্য ফুয়েল লেভি কমাল দক্ষিণ আফ্রিকা তেল ও যুদ্ধের প্রভাবে অনিশ্চিত দ্বিতীয় প্রান্তিক, চাপে বৈশ্বিক আর্থিক বাজার গাজায় ৩৯০-এর বেশি কর্মী নিহত: তদন্ত চায় ইউএনআরডব্লিউএ প্রধান ভোলার দৌলতখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভোলায় জ্বালানি সংকটে মৎস্য খামারে অর্ধকোটি টাকার ক্ষতি ‎৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনের কারাদণ্ড তাইওয়ান ইস্যুতে জাপানি আইনপ্রণেতার ওপর চীনের নিষেধাজ্ঞা, তীব্র প্রতিক্রিয়া টোকিওর প্রযুক্তি খাতে ‘ট্যালেন্ট পাচার’ রোধে ১১ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাইওয়ান জ্বালানি দামে স্বস্তি দিতে কর অর্ধেক করল অস্ট্রেলিয়া, তিন মাসের বিশেষ পদক্ষেপ

ভোলায় জ্বালানি সংকটে মৎস্য খামারে অর্ধকোটি টাকার ক্ষতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ডিজেল ও পেট্রলের সংকটে জেনারেটর চালাতে না পারায় ভোলার একটি মৎস্য খামার ও হ্যাচারিতে প্রায় অর্ধকোটি টাকার মাছের রেনু ও তেলাপিয়া মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে খামার মালিক ও শ্রমিকরা।

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদীর বাঘমারা এলাকায় অবস্থিত রূপালী মৎস্য খামার ও হ্যাচারিতে এ ক্ষতির ঘটনা ঘটে। খামারের মালিক আমির হোসেন খান জানান, প্রায় ১২০ একর জমিতে তার তিনটি মৎস্য খামার রয়েছে।

তিনি বলেন, গত দুই দিনে পর্যাপ্ত পরিমাণ ডিজেল ও পেট্রল না পাওয়ায় জেনারেটর চালানো সম্ভব হয়নি। ফলে অক্সিজেন সংকটসহ অনুকূল পরিবেশ বজায় রাখা না যাওয়ায় হ্যাচারির প্রায় ৫০ লাখ মাছের রেনু ও ২ লাখ মনোসেক্স তেলাপিয়া মারা যায়। এতে তার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়ভাবে জ্বালানি সংকট পরিস্থিতির কারণে এমন ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামার মালিক। সাম্প্রতিক সময়ে ভোলাসহ বিভিন্ন এলাকায় ডিজেল ও পেট্রল সরবরাহ সংকটের কারণে জনদুর্ভোগ ও উৎপাদন ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ক্ষতির প্রভাবে খামারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানান তিনি। এতে তাদের জীবিকায়ও প্রভাব পড়েছে।

খামার মালিক আরও বলেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট