1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের নৌ ও বিমান বাহিনীর মহড়া

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ফিলিপাইনের সাথে দীর্ঘস্থায়ী বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের ‘স্কারবোরো শোল’ (Scarborough Shoal) এলাকায় রোববার (২৯ মার্চ) বড় ধরনের সামরিক টহল পরিচালনা করেছে চীন। নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ডের সমন্বিত এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মাত্র এক সপ্তাহ আগে দুই দেশ উত্তেজনা প্রশমনে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসেছিল।
চীনের সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড এবং দেশটির কোস্টগার্ড এক যৌথ বিবৃতিতে এই টহল কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছে। স্কারবোরো শোল এলাকাটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (EEZ) অন্তর্ভুক্ত হলেও চীন একে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে।
গত সপ্তাহে বেইজিং এবং ম্যানিলা দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে পুনরায় উচ্চপর্যায়ের বৈঠক শুরু করে। ২০২৩ সালের মার্চের পর দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এটিই ছিল প্রথম বিস্তারিত আলোচনা। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই বৈঠকে বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে সহযোগিতা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ে দুই দেশ আলোচনা করেছিল।
তবে আলোচনার টেবিলে সমঝোতার কথা থাকলেও সমুদ্রে পরিস্থিতি ভিন্ন। ম্যানিলা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, বেইজিং ওই অঞ্চলে ‘বিপজ্জনক মহড়া’ চালাচ্ছে। বিশেষ করে ফিলিপাইনের রসদ সরবরাহকারী জাহাজগুলোতে জলকামানের (Water Cannon) ব্যবহার করে বাধা দেওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
রোববারের মহড়া প্রসঙ্গে চীনের সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে সাফ জানিয়েছে, “সকল প্রকার অধিকার লঙ্ঘন এবং উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় এই টহল একটি কার্যকর পাল্টা পদক্ষেপ।” তাদের মতে, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের সামরিক তৎপরতা অব্যাহত থাকবে।অন্যদিকে, বেইজিংয়ে অবস্থিত ফিলিপাইন দূতাবাসের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে এই টহল বা মহড়া বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট