1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

বাউফলে লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্নের উপক্রম, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চঘাটে লঞ্চ ও পন্টুনের মাঝখানে চাপা পড়ে আব্দুর রহমান গাজী নামের ১২ বছর বয়সী এক কিশোরের ডান পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত আব্দুর রহমান উপজেলার ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা মো. রাসেল গাজীর ছেলে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নুরাইনপুর লঞ্চঘাটের পন্টুনে অবস্থান করছিল আব্দুর রহমান। বিকেল চারটার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চটি নুরাইনপুর ঘাটে ভেড়ে। এ সময় যাত্রীরা লঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে লঞ্চটি ধীরে ধীরে পন্টুনের একদম ঘেঁষে এলে আব্দুর রহমান পন্টুন থেকে লঞ্চে ওঠার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে পন্টুন ও লঞ্চের প্রবল চাপে তার ডান পা মাঝখানে আটকে যায়। এতে তার পায়ের পাতার মাংস ও হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিশোরটির শারীরিক অবস্থা সম্পর্কে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ জানান, কিশোরটির ডান পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। সেখানে উন্নত চিকিৎসা ছাড়া তাকে সুস্থ করা সম্ভব নয় বলেই দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন জানান, ঘটনার খবর পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনার পর নুরাইনপুর ঘাট এলাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, লঞ্চ ভেড়ানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট