1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন বলে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।র‍্যাব সদর দপ্তরে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন মহাপরিচালককে বরণ করে নেওয়া হয়। অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ বিদায়ী মহাপরিচালকের স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি দীর্ঘ বর্ণিল কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং এপিবিএন-এ দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে তার কাজের বিশেষ অভিজ্ঞতা রয়েছে।র‍্যাবের নতুন এই মহাপরিচালক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে দীর্ঘ সময় প্রশাসনিক ও জটিল মামলার তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। র‍্যাবে যোগ দেওয়ার আগে তিনি পদোন্নতি সূত্রে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।পেশাগত দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আহসান হাবীব পলাশের কাজের পরিধি বিস্তৃত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশে অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।মেধাবী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। পেশাগত উৎকর্ষ সাধনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট