1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে নির্বাচনে যারা কাজ করেছেন, তারাই ‘বড় আত্মীয়’: নুর দুমকিতে ঈদ আনন্দ মেলায় উপচে পড়া ভিড়, উৎসবমুখর পায়রা তীর সালিশে ‘চোর’ সাব্যস্তের অভিযোগ, অপবাদ সইতে না পেরে গৃহিনীর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বাকপ্রতিবন্ধী যুবক কবির (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে শত শত স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।

কবির হত্যার আট মাস পেরিয়ে গেলেও তার স্বজনরা এখনো বিচার পাননি। বর্তমানে এ হত্যা মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাংলাবাজারে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কবির হত্যার আট মাস পার হলেও প্রশাসন এখনো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটি প্রশাসনের চরম ব্যর্থতা। কবির একজন বাকপ্রতিবন্ধী ছিলেন; তিনি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। গত বছরের ২৯ জুলাই হত্যার তিন দিন পর তার লাশ পুকুরে পাওয়া যায়।

বক্তারা আরও বলেন, প্রশাসন এখনো জড়িতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। একজন বাকপ্রতিবন্ধী যদি নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? কবিরকে গুম করে হত্যার পরও ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখিয়ে প্রশাসন টালবাহানা করছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবার দাবি করে, কবিরকে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট