1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালী আসছেন এমপি আলতাফ হোসেন চৌধুরী, ৪ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আজ শুক্রবার পটুয়াখালী আসছেন। ৪ মার্চ পর্যন্ত তিনি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সকালে তিনি সড়কপথে বরিশাল হয়ে মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলীতে পৌঁছাবেন। দুপুর ১টায় কাঠালতলীর পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে বেলা ২টা ৩০ মিনিটে ১ নম্বর মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে জাকির আকনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকাল ৫টায় কাঠালতলীর নিজ বাড়িতে পারিবারিক ইফতারে অংশ নিয়ে সেখানে রাত্রিযাপন করবেন।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় কাঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকাল ৫টায় মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফার দরবার শরীফ মসজিদে এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। পরে সন্ধ্যায় পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কস্থ নিজ বাসভবন ‘সুরাইয়া ভিলা’-য় পৌঁছে রাত্রিযাপন করবেন।

১ মার্চ রোববার বিকাল ৫টায় পটুয়াখালী পুলিশ সুপারের আয়োজনে পুলিশ লাইন্সে ইফতার মাহফিলে এবং বিকাল ৫টা ৩০ মিনিটে আবদুল করিম মৃধা কলেজের আয়োজনে এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণের কথা রয়েছে।

২ মার্চ সোমবার বিকাল ৩টায় পাঙাশিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকাল ৫টায় পাঙাশিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন।

৩ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শিক্ষকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।

৪ মার্চ বুধবার বিকাল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ প্রয়োজনে সফরসূচি পরিবর্তনযোগ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট