1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি ভোলা-২ আসনের সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যুবরণ করেছেন মহিপুরে মক্তবের শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ: ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ বাউফলে জুতার দোকানের ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার, পরিচালক গ্রেফতার মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা: মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সম্রাট রিপন গ্রেপ্তার দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম শিশু রামিসাসহ সারাদেশের ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার আব্দুল কাদিরকে ১লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
জানান, উপজেলার ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১লাখ টাকা জরিমানা করা ও তা আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮শে জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন অভিযানের পরও আজ সোমবার (১৬ই ফ্রেব্রয়ারী) সকাল থেকে ৮-১০ টা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট