1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
স্টেলান্টিস-সমর্থিত এসিসি ইতালি ও জার্মানিতে গিগাফ্যাক্টরি পরিকল্পনা বাতিল করেছে, ইউনিয়ন জানিয়েছে ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক ভোলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প: ২৯৭ জন পেলেন চোখের সেবা, ৬৪ জনের ছানি অপারেশন ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে ভোলা সদর উপজেলার কাঠির মাথা এলাকার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. হাসান (৪৪), পিতা আলমগীর কেরানী এবং মো. সেলিম কাজী (৪৮), পিতা মেতাহার কাজী। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে নৌবাহিনীর একটি টহল দল কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় ধনিয়া ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে বরকন্দাজ জামে মসজিদের সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র (দা), ৭.৬২ মিলিমিটার এসএবল-এর ৯ রাউন্ড এবং শর্টগানের ৩ রাউন্ড কার্তুজসহ মোট ১২ রাউন্ড জীবিত গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনও মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট