1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার নামে দুই মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদি রোড ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ ও গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে আসামি লক্ষণ দেবনাথের বসতঘর থেকে ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৩ হাজার ৩০০ টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ দেশীয় তৈরি দুটি চাপাতি, দুটি বাংলা দা, দুটি আসুয়া, একটি কুড়াল ও একটি লোহার পাত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লক্ষণ দেবনাথ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট