1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২০শে জানুয়ারি ভোর রাত ৩ টার দিকে উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের সাবপোস্ট অফিসের সামনে শ্রীমঙ্গল টু হরিণছড়া গামী পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালে সন্দহ ভাজন ১টি সিএনজি অটোরিক্সা গতিরোধ করেন। পুলিশ দেখে সিএনজি চালক পালানোর সময় শিপন মিয়া (২০) নামে একজনকে আটক করে। আটকের পর সিএনজি তল্লাশি করে ৪টি বড় কার্টুন পাওয়া যায়। ৩টি কার্টুনের ভেতর ভারতীয় প্রসাধনী কসমেটিকস পাওয়া যায়। অপর কার্টুনে ক্রিম জাতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা জব্দ করা হয়। আটককৃত প্রসাধনী সামগ্রী কসমেটিকস এর আনুমানিক মূল্য ছয় লাখ বিরানব্বই হাজার টাকা। একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

আটককৃত মালামালের সঠিক কোন কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্ৰামের শাহিন আলমের ছেলে শিপন মিয়া(২০)।

উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না এর সত্যতা নিশ্চিত করেন এবং এমন অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট