1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

ভোলায় মেঘনা নদীতে পড়ে যাওয়া কন্যা শিশুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পড়ে যাওয়া এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে ইলিশা জংশন ফেরিঘাটের পুরাতন পন্টুন সংলগ্ন এলাকায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি মেঘনা নদীতে পড়ে যায়। ওই সময় এলাকায় নিয়মিত টহল কার্যক্রমে নিয়োজিত ছিল কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টহল দল।

শিশুটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নজরে আসামাত্রই কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাৎক্ষণিক ও দক্ষতার সঙ্গে পরিচালিত অভিযানে অল্প সময়ের মধ্যেই শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।

উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কন্যাশিশু মোছাম্মদ হাবিবা (৭) ভোলা সদর উপজেলার কালুপুর গ্রামের মোহাম্মদ হাবিবের মেয়ে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় তারা নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট