1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাচুলিন গ্রামের পূর্বে প্রায় ৬৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানায় ইউএসজিএস। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ফিলিপাইনের রাষ্ট্রীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস ভূমিকম্পটির মাত্রা নির্ধারণ করেছে ৬.৪ এবং এর গভীরতা উল্লেখ করেছে ২৩ কিলোমিটার। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরবর্তী কম্পনের বিষয়ে সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হিনাতুয়ানের স্থানীয় পুলিশ প্রধান জোয়ি মনাতো বলেন, “কম্পন খুব বেশি শক্তিশালী ছিল না, তবে মানুষ আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।”

ফিভলকসের পরিচালক তেরেসিতো বকলকল ফোনে জানান, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল গত অক্টোবরে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের এলাকার ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। ওই ভূমিকম্পগুলোতে সাতজন নিহত হয়েছিল। তিনি আরও বলেন, এবারের ভূমিকম্প থেকে বিধ্বংসী সুনামির আশঙ্কা নেই। “এটি গভীরে সংঘটিত হওয়ায় ধ্বংসাত্মক সুনামি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই,” বলেন বকলকল।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত, যেখানে নিয়মিতভাবে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট