1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

বিএনপি’র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর ধানের শীষ প্রতীকের সমর্থনে নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়াবাসীর আয়োজনে স্থানীয় সময় ৪ঠা জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিউজার্সি ষ্টেট বিএনপি’র সভাপতি ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক, সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা ও কমিউনিটি এক্টিভিষ্ট কয়ছর রশীদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

ধানের শীষের মনোনিত প্রার্থী শওকতুল ইসলাম শকু টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন- এবং একজন প্রবাসী হিসেবে তাঁকে নির্বাচিত করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট এমাদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট কমিউনিটি নেতা ও শওকতুল ইসলাম শকুর সহোদর বেদারুল ইসলাম বাবলা, বিএনপি নেতা ও কমিউনিটি নেতা কাজী আজম, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি মিনহাজ চৌধুরী, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি সাহেদ দেলোয়ার চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, বর্তমান সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এনায়েত হোসেন জালাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেনু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, কমিউনিটি অ্যাকটিভিস্ট জামাল উদ্দিন লিটন, এম এন হক বকুল, ইমরুল চৌধুরী জেবুল, খন্দকার বাকী, বদরুল ইসলাম, ওবায়দুর রহমান কামাল , বেলায়েত হোসেন দুলাল, বুলবুল ইসলাম, মাহফুজুর রহমান, মাক্কু আহমেদ প্রমুখ।
সভায় সকলেই প্রবাসীদের প্রতিনিধি হিসেবে শওকতুল ইসলাম শকুকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার উপর আহ্বান জানান এবং যার যার অবস্থান থেকে তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্ত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট