1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় আটক ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সুন্দরবনে দুই পর্যটক ও এক রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন গাজী ফিশারিজ এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এসময় দস্যুতা চক্রের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে ৪০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের কেনুয়ার খাল থেকে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণ করে বনদস্যু মাসুম বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কেনুয়ার খালে খোলা বোটে ভ্রমণে যান রিসোর্ট মালিকসহ মোট সাতজন। ওই সময় বনদস্যু মাসুম বাহিনী তাদের জিম্মি করে। পরে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয়। পরে তাদের জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে মুক্তিপণ দাবি করে বনদস্যুরা।
রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। এরপর কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। অভিযান চালিয়ে রোববার রাতে বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসানকে (১৯) সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে আটক করা হয় দস্যু দলের সহযোগী আলম মাতব্বরকে (৩৮)।

একইদিন খুলনার রূপসা থানার পালেরহাট এলাকা থেকে গোয়েন্দা নজরদারি করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডুকে (৩০) নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়। সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মি করা দুজন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে উদ্ধার করা হয়।

প্রধান ডাকাত মাসুম মৃধাকে আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট