1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

আগামী পাঁচ দিন কুয়াশা ও শীতের দাপট অব্যাহত, তাপমাত্রা কমতে পারে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

প্রথম দিন (২ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

দ্বিতীয় দিন (৩ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন (৪ জানুয়ারি) থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ (৫ জানুয়ারি) ও পঞ্চম দিন (৬ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকায় ঘন কুয়াশার প্রভাব বজায় রাখতে পারে। পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট