1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ; চালক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের লৌহানী চা-বাগান গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুটি সরকারি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত (১৮ই ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটের সময় কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন ১৫-৫৮১৫) সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তর, বিউবো কুলাউড়া টিমের সহায়তায় কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাজার ইউপির লৌহানী চা-বাগান গেটের সামনে পাকা রাস্তায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ সময় পিকআপ গাড়ির চালক মোঃ সজিব (২৫) কে আটক করা হয়।

আটককৃত মো: সজিব শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার রানিসার গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ জামাল সর্দ্দার ও মাতা রিনা বেগম।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্রান্সফরমার ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট