1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ সিন্দুরখান সড়কের জোড়পুল এলাকায় গাছের ডালে বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে একটি অজগর সাপ দেখতে পেয়ে উৎসুক জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপটিকে মেরে ফেলার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদ্বীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা। সাপটি ওজনে ২৩ কেজি ও দৈর্ঘ্যে ১৩ ফুট লম্বা বলেন জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এরপর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়ির হাঁস–মুরগি ও ছোট ছাগল খেয়ে ফেলেছিল। তাই সাপটিকে দ্রুত উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সাপটি উদ্ধার হওয়ায় এখন থেকে নিরাপদে ঘুমাতে পারবেন বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট