1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় স্বপ্ন গুলো দুঃস্বপ্নে!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

সিএনজি চালক নাসির উদ্দীন সহ ৫ ভাই পৃথক পৃথক ভাবে পরিবার নিয়ে ওই ঘরটিতে বসবাস করে আসছেন। নাসিরসহ দুই ভাই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও অন্যরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘরটিতে তাদের ৫ ভাইয়ের স্ত্রী,শিশু সন্তান,নাসির উদ্দীন এর মা ও বোনসহ অন্তত ২০ জনের সদস্য বসবাস করে আসছেন।

রবিবার (৮ই ডিসেম্বর) রাতে পরিবারের গৃহিণীরা রান্নাবান্নার কাজে ব্যস্ত। এমন সময় হটাৎ আগুনের দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন গোটা পরিবারের সদস্যরা। জীবন বাঁচাতে ঘরটি অরক্ষিত রেখেই বাহিরে বেড়িয়ে আসেন তারা। তাদের চোখের সামনেই মুহুর্তেই মধ্যে সাজানো-গোছানো সংসার তছনছ হয়ে যায় আগুনের লেলিহান শিখায়। এসময় পুরো গ্রামবাসীর উপস্থিতিতেই এ ঘটনার বিভৎসতার স্বাক্ষী হন।

রাত ১০ টার দিকে খবর পেয়ে সেখানে উপস্থিত হন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে সহায়তার আশ্বাসও দেন তারা এবং প্রাথমিকভাবে কম্বল ও কিছু শুকনো খাবার দেন। তবে কোন আর্থিক সহায়তা পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, এ ঘটনায় পুড়ে সব ছাই হয়ে গেছে। তিনি জানান, নগদ লক্ষাধিক টাকা সহ অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তের আবেদনের প্রেক্ষিতে ঢেউটিন ও নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা দেবে উপজেলা প্রশাসন।

এদিকে সারাজীবনের কষ্টার্জিত মাথাগোঁজার ঠাঁই টুকু হারিয়ে পরিবারের সদস্যদের মাতম, আহাজারিতে ভারি হয়ে উঠছে উত্তর আটঘর গ্রামের আশপাশের পরিবেশ। গতকাল বিকেলেও যেখানো একত্রে সবাই এক ছাদের নিচে সুখের সপ্ন ভুনতেন। আজ চোখের নিমেষেই সেখানে পুড়া গন্ধে বিষাদময় পরিবেশ।

এ বিষয়ে মুঠোফোনে কথা হয় সিএনজি চালক নাসির উদ্দীন এর সাথে। পরিচয় দিয়ে কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, বাল্ব বিস্ফোরণে প্রথমে আগুনের দৃশ্য দেখেন তাঁর মা। মুহূর্তেই ঘরের সবগুলো কক্ষে ছড়িয়ে পড়ে আগুন। তিনি বলেন, সব হারিয়ে আমরা এখন অন্যর বাড়িতে আশ্রয় নিয়েছি। ধান বিক্রির দেড় লাখ টাকা, শতাধিক মন আমন ধান, পাঁচ ভাইয়ের ঘরে থাকা স্বর্ণালঙ্কার,আসবাবপত্রসহ সব পুড়ে ছাই। কিচ্ছুই বাহিরে আনা সম্ভব হয়নি।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিদ্দিকুল আলম আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট