1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

শ্রীমঙ্গলে জলমহাল ও পলো উৎসব নিয়ে আইনশৃঙ্খলা অবনতির উন্নয়নে মতবিনিময়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলমহাল ও পলো উৎসব নিয়ে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ই ডিসেম্বর ) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.মুহিবিল্লাহ আকন্দ, থানার ওসি আমিনুল ইসলাম,উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মো.কামরুল ইসলাম,এনসিপি’র সমন্বয়ক নিলয় রশিদ তম্ময়,কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মতলিব, ভূনবীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এহাওর মেম্বার,সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন,মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ,সাতগাঁও ইউপি চেয়ারম্যান রুগু নাথ।

এসময় ভূনবীর ইউনিয়নের থেকে আগত শতাধিক এলাকাবাসী এ মতবিনিময় সভায় অংশ নেন। গত ১লা ডিসেম্বর ভূনবীর ইউনিয়নে ইজারাকৃত জলমহাল ও আশপাশের এলাকায় পলো বাওয়া নিয়ে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কল্পে ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় এলাকাবাসীর মধ্যে থেকে বক্তাগণ বলেন,দীর্ঘ বছর থেকে মৎসজীবিদের নামে বিল ইজারা নিয়ে ইজারাকৃত জলমহালের বাহিরে এক শ্রেণীর সুবিধাভোগীরা শত শত একর জায়গা দখল করে নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকারের কারণে মূলত ক্ষোভের বহিঃপ্রকাশ হয় সেই দিনের ঘটনায়। এই অবৈধ দখলের কারণে লোকজন হাওরে মহিষ চরাতে পারেন না,পলো উৎসবে বাঁধা প্রাপ্ত হন বলে জানান বক্তরা।

এসময় মৎসজীবির পক্ষ থেকে জনৈক বক্তা বলেন,তাদের তিনটি সমবায় সমিতি জলমহাল নীতিমালার বাহিরে মাছ শিকার করে না। অন্য সমবায় সমিতির ব্যাপারে প্রশাসনের তদারকি প্রয়োজন বলে তিনি মনে করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভূনবীর ইউনিয়নে আপাততঃ সরকারি ২০ টি জলমহালের সীমানা নির্ধারণের আগ পর্যন্ত পলো বাওয়া বন্ধ রাখার অনুরোধ করেন। এসময় উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। উপজেলার আইন-শৃঙখলা রক্ষার স্বার্থে সকল জনসাধারণের সহযোগিতা চান তিনি।

ঐদিনের ঘটনায় থানায় মামলা প্রসঙ্গে ওসি বলেন,এ বিষয়ে তদন্ত করে যারা নির্দোষ রয়েছেন তারা অবশ্যই আইনের আওতায় আসবেন না এবং এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট