1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মস্কোতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে চীনের প্রিমিয়ার লি কিয়াং জানিয়েছেন, জ্বালানি, কৃষি এবং বিনিয়োগ খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায় বেইজিং। একইসঙ্গে রাশিয়া থেকে আরও বেশি কৃষিজাত ও খাদ্যপণ্য আমদানি এবং চীনা কোম্পানিগুলোর জন্য রাশিয়ায় বিনিয়োগ সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার মস্কোতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রা যোগ হলো। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, লি কিয়াং বলেছেন, রাশিয়া থেকে আরও বেশি কৃষিজাত ও খাদ্যপণ্য আমদানির জন্য চীন প্রস্তুত এবং চীনা উদ্যোগগুলো যাতে রাশিয়ায় সহজে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করতে পারে সে ব্যাপারে মস্কোর সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, বহিরাগত চ্যালেঞ্জের মুখেও দুই দেশের সহযোগিতা বারবার তার স্থিতিশীলতা প্রমাণ করেছে। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বৈঠকের প্রতিলিপি অনুযায়ী, মিশুস্তিন বলেছেন, “জ্বালানি খাতে আমাদের সহযোগিতা বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে এবং তেল, গ্যাস, কয়লা ও পারমাণবিক শক্তি—সব ক্ষেত্রেই এটি বিস্তৃত।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার কয়েক দিন আগে বেইজিং ও মস্কো ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে। গত এক দশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে পুতিন প্রকাশ্যেই চীনকে ‘মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ-রাজনৈতিক চাপের মধ্যেও দুই দেশ অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে একে অপরের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে উঠছে। সোমবারের বৈঠক সেই প্রবণতিরই নতুন সাক্ষর বলে মনে করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট