1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুর নৃশংস হত্যা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে রবিবার সন্ধ্যায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে মোছাম্মৎ মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধুকে। পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনা ঘটে রাত সাড়ে সাতটার দিকে এবং এখন ঘটনার তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মুকুল বেগম চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। রবিবার দুপুরে খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। সে সময় তার স্ত্রী ঘরে অবস্থান করছিলেন।

সন্ধ্যার পর প্রতিবেশী এক নারী তাদের বাড়িতে এসে মুকুল বেগমের লাশ দেখতে পান। তখনই তিনি ডাক-চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা করে।

কলাপাড়া থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, “লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের তদন্ত চলছে। এখনো হত্যার পেছনের কারণ জানা যায়নি।”

স্থানীয়রা জানান, এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে ভীত-সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত চালিয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। মৃত মুকুল বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট