1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

পটুয়াখালীর বানিয়াকাঠীতে কুপিয়ে হত্যা সরোয়ার হাওলাদারের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার বানিয়াকাঠী গ্রামে শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটির পর কয়েকজন যুবক লোহার রড ও দা দিয়ে সরোয়ার হাওলাদার (৪২) কে গুরুতরভাবে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সরোয়ার হাওলাদারের কয়েকজন যুবকের সাথে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের যুবকরা লোহার রড ও দা দিয়ে তার শরীরে উপর্যুপরি আঘাত করে। আহত অবস্থায় সরোয়ার তার ফুফাতো বোন হোসনেয়ারা বেগমের বাসায় আশ্রয় নেন। স্থানীয় লোকজন তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করা পটুয়াখালী সদর থানার সাব-ইন্সপেক্টর সঞ্জীব কুমার সাহা জানান, “হামলা ও হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে নিহত সরোয়ার একজন চিহ্নিত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল।”

নিহত সরোয়ার হাওলাদার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গনি হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার এর আগে ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। পরিবারের সূত্রে আরও জানা যায়, মৃত্যুর আগে সরোয়ার কয়েকজন যুবকের নাম বলে গেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের পর বরিশাল থেকে পটুয়াখালী আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” নিহতের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট