1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বরগুনায় পুলিশ সদস্যের বাড়িতে গুলি করে হত্যার ঘটনায় পলাতক আসামি নিপু চৌকিদার গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বরগুনায় পুলিশ সদস্যের বাড়িতে গুলি করে হত্যার ঘটনায় পলাতক এজাহারনামীয় আসামি নিপু চৌকিদারকে (৩০) নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিপিএসসি পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১১-এর যৌথ দল। ১৩ নভেম্বর রাত ৫:৪০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত নিপু চৌকিদার (৩০), পিতা ছালাম চৌকিদার, গ্রাম জাফিরকতলা, ওয়ার্ড নং-১, থানা ও জেলা বরগুনা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বাদী মোসাঃ রাহিমা বেগম (৫২)। তার ছেলে আরিফ বিল্লাহ পিরোজপুরের নাজিরপুর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। বিবাদীরা বাদীর নিকটতম প্রতিবেশী। জমি ও মামলা-মোকদ্দমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি বিবাদীপক্ষের আব্দুল ডাকাত, তার ভাই ও ছেলে আরিফ ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করলে তারা আরিফ বিল্লাহকে সন্দেহ করে। এছাড়া বিবাদীপক্ষের সহযোগী বাদশাকে গ্রেপ্তার হলে বাদীর পরিবারকে দোষারোপ করা হয়।

১২ নভেম্বর দিবাগত রাত অনুমান ১টার দিকে নিপু চৌকিদারসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি শর্টগান, পিস্তল, দা, লোহার পাইপ ও লাঠি নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা ঘুমন্ত আরিফ বিল্লাহকে তুলে এলোপাথাড়ি মারধর ও কোপায়। আরিফ ডাকাত দা দিয়ে বুকে কোপ দেয়। পরে রাবিব ও বাদীর স্বামী আঃ রশিদ ফরাজীকে টেনে বাইরে এনে গুলি করে গুরুতর জখম করে। ডাকচিৎকারে স্থানীয়রা এলে আসামীরা ফাঁকা গুলি করে পলায়ন করে।

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আঃ রশিদ ফরাজী মারা যান।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে পলাতক নিপু চৌকিদারকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট