1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ভোলার তরমুজকে জাতীয়ভাবে ব্র্যান্ডিং করা এবং এর ভ্যালু চেইন উন্নয়নে বহুপাক্ষিক অংশীজনদের সম্পৃক্ত করে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বৈঠকে সভাপতিত্ব করেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের উপ–প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন। এছাড়া আলোচনায় অংশ নেন এফএও–এর কারিগরি পরামর্শক মার্টিন ভ্যান ডি গ্রিপ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সহ দৌলতখান, বোরহানউদ্দীন ও চরফ্যশন এর কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় তরমুজ আবাদকারী কৃষক, প্রক্রিয়াজাতকারী, উদ‍্যোক্তা, ব্যবসায়ী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএও–এর প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের অন্যতম তরমুজ উৎপাদন অঞ্চল ভোলায় বাজার কাঠামোর দুর্বলতার কারণে কৃষকরা এখনও ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর ভ্যালু চেইন গড়ে তোলা গেলে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি মানসম্মত তরমুজ বাজারজাত করাও সহজ হবে।

আলোচনায় ভোলার তরমুজ রপ্তানির সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বলেন, ভোলার জলবায়ু ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে এখানকার তরমুজ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন। সঠিক ব্র্যান্ডিং, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আন্তর্জাতিক বাজারেও ‘ভোলার তরমুজ’ হিসেবে এটি পরিচিতি পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট