1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

গবেষণায় বাস্তব ফল না এলে তা বৃথা—গাজীপুরে কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কৃষক যেন সরাসরি উপকৃত হয়—কৃষি গবেষণার কর্মসূচি প্রণয়নের সময় সেটি অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, “কৃষি গবেষণার মূল লক্ষ্য হবে কৃষকের কল্যাণ। এতে পর্যায়ক্রমে কৃষক থেকে শুরু করে পুরো জাতি উপকৃত হবে।”

বুধবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। সভাপতিত্ব করেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

কর্মশালায় বারির গবেষণা কার্যক্রম ও অর্জন তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এতে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মাজহারুল আনোয়ার, পরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক ড. মো. মোখলেসুর রহমান ও পরিচালক ড. মো. আলতাফ হোসেন।

বারি সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে গৃহীত গবেষণা কর্মসূচির মূল্যায়ন এবং অভিজ্ঞতার আলোকে ২০২৫–২৬ অর্থবছরের নতুন কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত বারির বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের ৬৭৭টি উচ্চফলনশীল (হাইব্রিডসহ) ও রোগ প্রতিরোধক্ষম জাত এবং ৬৭২টি উৎপাদন প্রযুক্তিসহ মোট ১,৩৪৯টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তির ফলে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট