1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা ও চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে হামলা চালায়। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। দ্রুত তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সরওয়ার বাবলা নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলাসহ তিনজন গুলিবিদ্ধ হন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থক ও স্থানীয়রা এলাকায় ভিড় করেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট