1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

তজুমদ্দিনে গরুর লাল শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত সাতজন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলায় একটি গরুর লাল শাক খাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষ থেকে সাতজন আহত হয়েছেন, যাদের চারজন হাসপাতালে ভর্তি। ঘটনায় জড়িত দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার উত্তর চাচড়া ২ নম্বর ওয়ার্ডের চটকি বাড়ির মোজাফফর আলীর ছেলে মোঃ ইসলাম ২ নভেম্বর সন্ধ্যায় প্রতিদিনের নিয়মে তার ঘোয়াল ঘরে গরু বেঁধে রাখেন। কিন্তু রাত ৮টায় গরু দড়ি ছিঁড়ে বাড়ির উঠোনে রাখা বেলায়েতের লাল শাক খেয়ে ফেলে। এতে বেলায়েত ও ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলায়েতের নেতৃত্বে সালাউদ্দিন, নিজামউদ্দিন, ফারুক, জসিমউদ্দিন ও ইলিয়াসসহ ২০/২৫ জন মিলে ইসলামের উপর হামলা চালায়। পরে ইসলামের চিৎকার শুনে তার ভাই আগিয়ে এলে তাদেরকেও হামলা চালিয়ে আহত করে।

এতে ইসলামের গ্রুপ থেকে মোঃ ইসলাম (৩৫), নুরনবী (৪০), ইউনুস (৪৫) ও শাজাহান (৬০) আহত হন। অন্যদিকে, বেলায়েতের গ্রুপ থেকে বেলায়েত, জসিম ও ছহুরা খাতুন গুরুতর আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসার পর নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

ঘটনায় উভয় পক্ষই বাদি হয়ে তজুমদ্দিন থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত খান বলেন, “চাচড়ায় মারামারির ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট