1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ দশমিনায় ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে ২ লাখ টাকার টয়লেটের নামফলকে ‘দুই কোটি’ ভুলে তোলপাড়, সংশোধনের আশ্বাস কুয়াকাটায় সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি বাউফলের সাসপেন্ডেড পুলিশ সদস্য ইয়াবাসহ কুমিল্লায় গ্রেফতার ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লংগদুতে ইয়াবা ভিডিও ফাঁদে ফেলে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন লংগদুতে কৃষকদের GAP প্রশিক্ষণ ও সনদ প্রদান জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে

পটুয়াখালীতে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ, ঐক্যের আহ্বান দুই নেতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরই দলীয় ঐক্যের বার্তা নিয়ে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা শহরে স্নেহাংশু সরকার কুট্টির ব্যক্তিগত কার্যালয়ে যান বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। সেখানে দুই নেতা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না ও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।

সাক্ষাৎ শেষে দুই নেতা একযোগে দলের কর্মীদের উদ্দেশে আহ্বান জানান—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভেদ-বিদ্বেষ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার।

এর আগে সকাল ১১টার দিকে পটুয়াখালীর শেরেবাংলা সড়কে নিজ বাসভবন ‘সুরাইয়া ভিলা’-তে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আলতাফ হোসেন চৌধুরী। সেখানে তিনি স্থানীয় রাজনীতি, নির্বাচনী প্রস্তুতি ও দলের কৌশল নিয়ে মতবিনিময় করেন।

এদিকে, দলের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের মতে, ত্যাগী ও অভিজ্ঞ নেতাকে প্রার্থী করায় সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবারই প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেন পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধার নেতৃত্বে আয়োজিত ওই সভায় তিনি দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট