1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ দশমিনায় ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে ২ লাখ টাকার টয়লেটের নামফলকে ‘দুই কোটি’ ভুলে তোলপাড়, সংশোধনের আশ্বাস কুয়াকাটায় সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি বাউফলের সাসপেন্ডেড পুলিশ সদস্য ইয়াবাসহ কুমিল্লায় গ্রেফতার ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লংগদুতে ইয়াবা ভিডিও ফাঁদে ফেলে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন লংগদুতে কৃষকদের GAP প্রশিক্ষণ ও সনদ প্রদান জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে

পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরন, মাঠে নামছেন দীপেন দেওয়ান

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের রাজনীতির অন্যতম পরিচ্ছন্ন ও জনপ্রিয় মুখ, আইনজীবী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। দীর্ঘদিন ধরে রাঙামাটির রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই নেতার মনোনয়নকে দলীয় নেতাকর্মীরা তৃণমূলের প্রত্যাশার বাস্তব রূপ হিসেবে দেখছেন।

এডভোকেট দীপেন দেওয়ান রাজনীতিতে সততা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। রাঙামাটির পাহাড় ও সমতলের সাধারণ মানুষের মাঝে তিনি একজন সহজগম্য ও মানবিক নেতা হিসেবে আস্থা অর্জন করেছেন। দলীয় ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি নিরলসভাবে সক্রিয় থেকেছেন ও রাজনীতির মাটিতে থেকেছেন অটলভাবে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেন,রাঙামাটির জনগণ বহুদিন ধরে অবহেলিত। আমি মানুষের অধিকার,পাহাড়ের সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চাই। তৃণমূলের কর্মীরাই আমার শক্তি, তাদের সঙ্গে নিয়ে আমরা রাঙামাটিতে গণমানুষের সরকার প্রতিষ্ঠার লড়াই চালাব।রাঙামাটি-২৯৯ আসনটি বহু বছর ধরে পাহাড়ি-বাঙালি ঐক্যের পরীক্ষাক্ষেত্র হিসেবে পরিচিত।

রাংগামাটি জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলেন, দীপেন দেওয়ানের প্রার্থিতা এবারের নির্বাচনে এ আসনে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি করবে।তাঁর সাংগঠনিক ভিত্তি ও তৃণমূল জনপ্রিয়তা বিএনপির জন্য রাঙামাটিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে আমি মনে করছি। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা শিকার করছি তিনি রাংগামাটি বাসীর জন্য ধানের শীষের প্রতীকের দায়িত্ব দীপেন দেওয়ানের হাতে দিয়েছেন।

আসনের চিত্র:
রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, রাজস্থলী, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি এবং লংগদু এই দশ উপজেলা নিয়ে
নিয়ে গঠিত ২৯৯ নং সংসদীয় আসন। ভৌগোলিকভাবে দুর্গম ও রাজনৈতিকভাবে সংবেদনশীল এই এলাকায় বহু বছর ধরে উন্নয়ন ও অধিকার বঞ্চনার অভিযোগ রয়েছে।

দলীয় সূত্র মতে, বিএনপি এবার রাঙামাটি থেকে একটি পরিচ্ছন্ন, যোগ্য ও প্রান্তিকবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। আর সেই ধারাবাহিকতায় এডভোকেট দীপেন দেওয়ানকেই বেছে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

স্থানীয় এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তি মন্তব্য করেন,দীপেন দেওয়ান শুধু একজন প্রার্থী নন, তিনি রাঙামাটির রাজনীতিতে এক প্রতীক। তাঁর প্রার্থিতা পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিকনির্দেশনা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট