1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার বাপ্তা ইউনিয়নে এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে ২৯ অক্টোবর (বুধবার) রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের ২নং ওয়ার্ডে। তিনটি বাড়ি থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী তোফাজ্জল হোসেনের স্ত্রী সামছুন্নাহার ভোলা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন অসুস্থতার কারণে ঢাকায় ছিলেন। এ সময় তার মেয়ে ফারিহা ও শাশুড়ি মমতাজ বেগম বাড়িতে ছিলেন। রাতের কোনো এক সময় ডাকাত দল রান্নাঘরের টিনের চাল খুলে ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে মমতাজ বেগম টয়লেটে যাওয়ার জন্য দরজা খোলার সঙ্গে সঙ্গে মুখোশধারী এক ডাকাত হাতে দা নিয়ে তাকে চুপ থাকতে হুমকি দেয়।

চিৎকার দিলে ফারিহাও জেগে ওঠেন, কিন্তু ডাকাতরা দা উঁচিয়ে “চুপ না থাকলে কোপ দিব” বলে ভয় দেখায়। পরে তারা ঘরের লোকজনকে জিম্মি করে ফারিহার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, কানের দুল এবং আলমিরা থেকে আরও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া তারা ঘরের অন্যান্য আসবাব ও খাদ্যপণ্যও নিয়ে যায়—যার মধ্যে ছিল তেল, চাল ও মসুর ডাল

একই রাতে পাশের দুই বাড়িতেও ডাকাতরা হামলা চালায়। নুরজাহান বেগম নামে এক গৃহবধূ জানান, ডাকাত দলের সদস্যরা মা-মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তার নাকফুল ও ৬ আনা ওজনের কানের দুলসহ প্রায় ৭০ হাজার টাকার গহনা ছিনিয়ে নেয় তারা।

ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন,

“আমি ঢাকায় চিকিৎসার জন্য ছিলাম। সেই সুযোগে সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এতে আমাদের অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন,

“আমাদের ধারণা, স্থানীয় কিছু মাদকাসক্তই এ ঘটনায় জড়িত। তারা এলাকায় নিয়মিত ঘোরাফেরা করে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত তাদের ধরুন।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাতে এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে। তারা চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।

ভোলা সদর থানার এএসআই মো. নাজির হোসেন বলেন,

“বাপ্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডে একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। স্থানীয় মাদকাসক্ত ও সন্দেহভাজনদের দমনে অভিযান অব্যাহত থাকবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট